
অভাবের সংসারে ঠিকমতো খাবার জোটেনি নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বিলকাঠোর নদীপাড়া গ্রামের আব্দুল আলীমের (৩৫)। তাই ঢাকায় গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে। সেখানে মাটিকাটা ট্রলারে কঠোর পরিশ্রম ও ঝুঁকি নিয়ে কাজ করতে হতো। কিন্তু পরিশ্রমের তুলনায় ভালো মজুরি মেলেনি।
২০১৩ সালে মজুরি ছেড়ে গ্রামে ফিরে আসেন আব্দুল আলীম। পৈতৃক সূত্রে পাওয়া দুই বিঘা জমিতে শুরু করেন করলা, বেগুন-মুলা, ফুলকপি-বাঁধাকপি, টমেটোসহ শিমের সমন্বিত সবজির চাষ। কৃষি বিভাগের সহযোগিতায় আধুনিক, পরিকল্পিত ও কীটনাশকমুক্ত চাষ পদ্ধতিতে সাফল্য পেতে থাকেন তিনি। এখন শুধু করলা বিক্রিতে মাসে আয় করছেন ২ লাখ থেকে আড়াই লাখ টাকা।
সবজি চাষি আব্দুল আলীম বলেন, গ্রামে ফেরার পর নিজের পায়ে দাঁড়ানো এবং অর্থনৈতিক মুক্তির জন্য বাড়ির পাশের দুই বিঘা জমিতে বেগুন-মুলা ফুলকপি-বাঁধাকপির চাষ শুরু করেন। ১০ হাজার আর ঋণের ২০ হাজারসহ ৩০ হাজার টাকায় শুরু করেন সবজি চাষ। প্রথম বছরেই ভালো টাকা আয় আসে। পরে করলা, টমেটো আর লাউয়ের চাষ যুক্ত করেন তিনি।
প্রথমদিকে চাষ পদ্ধতিতে অজ্ঞতার কারণে ও পোকার আক্রমণে কাঙ্ক্ষিত ফলন না আসায় ভালো দাম মেলেনি। ফলে লাভের অঙ্ক আসে কম। পরের বছর উপজেলা কৃষি অফিসের পরামর্শে আধুনিক চাষপদ্ধতি এবং পরিকল্পিত পরিচর্যায় ফলন বৃদ্ধিতে পরিবর্তন আসে। আকার আকৃতিতে পরিবর্তন আসায় বাজারে গিয়ে ভালো দাম পেতে থাকেন তিনি। এতে মানসিক উৎসাহ উদ্দীপনা বাড়তে থাকে তাঁর।
চার বছর ধরে ১০ কাঠা জমিতে ম্যাচিং (মাচাং) পদ্ধতিতে নূপুর ও ঝলক জাতের বিষমুক্ত করলা চাষ শুরু করেন আব্দুল আলীম। এ পদ্ধতিতে করলার আকার আকৃতি ও মানে ফলন বাড়ে। বাজারেও ভালো দাম পাচ্ছেন তিনি।
আব্দুল আলীমের ভাষ্যমতে, সপ্তাহে গড়ে ৪ মণ করে করলা তোলা হচ্ছে। স্থানীয় হাটবাজারে প্রতি কেজি করলা ৬০ টাকায় বিক্রি করছেন। মাসে ২ লাখ থেকে আড়াই লাখ টাকার করলা বিক্রি করছেন তিনি।
প্রতিবেশী রিপন আলী বলেন, আলিম একসময় অভাবের মধ্যে দিনযাপন করতেন। সবজি চাষ করে অর্থনৈতিক সচ্ছলতা এসেছে তাঁর।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন, উদ্যমী ও পরিশ্রমী মানুষ আব্দুল আলীম। আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তিনি। অনেকেই তাঁকে অনুসরণ করে সবজি চাষে ঝুঁকছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে এ কৃষি উদ্যোক্তাকে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫