
চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন জালিয়াত চক্রের জড়িত তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাঁদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আসামিরা হলেন মো. ইমতিয়াজ মাহমুদ (২৮), জহির উদ্দিন মামুন (৩৫) ও মো. নূর হোসেন (৪৫)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি, প্রসিকিউশন) মো. কামরুল হাসান বলেন, কোতোয়ালি থানা-পুলিশ ওই তিন আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশনের কর্মকর্তারা জালিয়াত চক্রের দুজনকে আটক করে পুলিশে দেয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক জনকে গ্রেপ্তার করা হয়। ভুয়া কাগজপত্রের মাধ্যমে আসামিরা জাতীয়তা সনদ (এনআইডি) ও জন্ম নিবন্ধন তৈরি করে আসছিল বলে জানায় পুলিশ সূত্র। তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি পুলিশের করা মামলায় বলা হয়, প্রতিটি জাতীয় পরিচয়পত্রের জন্য চক্রটি ২০ থেকে ৩০ হাজার টাকা করে আদায় করে আসছিল।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫