কমলা, মাল্টা ও গাজর শরীরের জন্য খুব উপকারী। এই ফলগুলোতে আছে ভিটামিন সিসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান। ভিটামিন সি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে হাঁচি, কাশি ও জ্বরে আরামও দেবে। আজ তোমাদের কমলা, মাল্টা ও গাজর দিয়ে বানানো যায় এমন একটি ফুড আর্টের কথা জানাব। মা কিংবা পরিবারের বড়দের সাহায্য নিয়ে এটি করতে পারবে। এর জন্য লাগবে একটি কমলা, একটি মাল্টা, একটি গাজর, শসা, আঙুর ও কিশমিশ।
প্রথমে কমলার কোয়াগুলো খুলে নাও। একটি প্লেটে কমলার কোয়াগুলো ফুলের পাপড়ির মতো সাজিয়ে নাও। এর মাঝে দিয়ে দাও একটি লাল আঙুর। ব্যস, ফুল হয়ে গেল। এবার কাণ্ড তৈরির জন্য একটি শসা লম্বা ও খানিকটা মোটা করে কেটে ফুলের নিচে বসিয়ে দাও। মাল্টা দুই ভাগ করে কেটে এক ভাগ প্লেটের এক পাশে বসিয়ে দাও। প্লেটের যে পাশে কমলার কোয়া দিয়ে ফুল বানিয়েছ, ঠিক তার পাশেই টারবাইন বানিয়ে নাও।
এর জন্য লম্বা করে গাজর কেটে নাও। গাজরের ছয়টি স্লাইস ফুলের মতো করে সাজিয়ে নাও। মাঝে দিয়ে দাও কয়েকটি কিশমিশ। নিচের দিকে বসিয়ে দাও লম্বা ও খানিকটা মোটা করে কাটা শসার স্লাইস। ব্যস, হয়ে গেল টারবাইন। ফুল ও টারবাইনের নিচে কিছু কফির গুঁড়ো কিংবা পছন্দমতো চকলেটের গুঁড়ো দিয়ে দাও। চাইলে বিস্কুটের গুঁড়োও দিতে পারো। তারপর গপাগপ খেয়ে নাও। ফল ও সবজি খেলে শক্তি বাড়বে। আর শক্তি বাড়লে খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগ দিতে পারবে।
ছবি: সিনোজ

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৮ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫