আজও জেরির মন খারাপ। খেতে চাইছে না। না খেলে যে জেরির শরীর খারাপ করবে। দুর্বল হয়ে যাবে। জেরির মায়ের মাথায় বুদ্ধি এল। আজ তিনি জেরিকে নতুন কিছু বানিয়ে খাওয়াবেন। চট করে ভাত, ডিম, আপেল, জেমস চকলেট দিয়ে তিনি বানিয়ে ফেললেন খরগোশ। কীভাবে? বলছি।
মা প্রথমে কিছু ভাত হাতে নিয়ে একটু চেপে গোল করে নিলেন। এই গোল অংশ প্লেটে সুন্দর করে চেপে চেপে বসালেন। হয়ে গেল খরগোশের মাথা। এবার একটি আপেল কেটে মাথার নিচের অংশে বসিয়ে দিলেন। হয়ে গেল খরগোশের শরীর।
তারপর আরও কিছু ভাত নিলেন। হালকা চেপে চেপে বানিয়ে ফেললেন দুটি হাত, গোল করে বানিয়ে ফেললেন দুটি পা। তারপর মাথার ওপরের দিকে খরগোশের কান বসিয়ে দিলেন। কালো আঙুর চোখ ও ঠোঁটের আকারে কেটে নিয়ে তা দিয়ে বানিয়ে ফেললেন চোখ, নাক ও মুখ।
এবার ডিম ভেজে, ব্যাগের আকারে কেটে তা দিয়ে বানিয়ে ফেললেন ব্যাগ। এটি খরগোশের বাম হাত বরাবর বসিয়ে দিয়েছেন। নিচের দিকে কিছু ধনেপাতা দিয়েছেন।
আর দুই পাশে দিয়েছেন কিছু জেমস চকলেট। খরগোশের মাথার একপাশে বসিয়ে দিলেন এক স্লাইস মাল্টা। এবার দেখো, ব্যাগ হাতে নিয়ে খরগোশ দাঁড়িয়ে আছে!
এমন খাবার দেখে জেরি খুশি হয়ে গেল। যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে ছবিটা ভালো করে দেখে নাও। তাহলে সহজে বুঝে যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫