
‘এত বড় হাট। অথচ কোনো ঘাট নেই। সরকারের অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত ঘাটগুলো এখন মাটির নিচে। তাই চরম ভোগান্তিতে হাট ও বাজারে আসা হাজার হাজার মানুষ। জানি না কবে এই ভোগান্তি শেষ হবে।’ গতকাল রোববার দুপুরে কথাগুলো বলেন বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারের ফল ব্যবসায়ী হারুন অর রশীদ কালাই (৪৮)।
হারুন অর রশীদসহ বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, ২৫৬ কোটি টাকা ব্যয়ে উপজেলার তিনটি নদীসহ ৫৫টি খাল খননের কাজ চলছে। উপজেলা সদর বাজারের দুই পাশ দিয়ে বহমান মরা চিত্রা নদী ও হক ক্যানেলের খননকাজ প্রায় শেষের দিকে। খননের মাটিতে বাজারের সদর ইউনিয়ন ভূমি অফিসের পেছনে চিত্রা পাড়ের এলজিইডি নির্মিত প্রায় ২৭ লাখ টাকার ঘাটটি চাপা পড়েছে। অনুরূপ চিতলমারী মাছ বাজারের পেছনে খননাধীন হক ক্যানেলের পাড়ের ২৭ লাখ টাকার ঘাটটিও মাটির নিচে চাপা পড়েছে। তার ওপর নির্মাণ করা হয়েছে কাঠের সেতু। বর্তমানে উপজেলা সদর বাজারের এত বড় হাটে সাধারণ মানুষের জন্য কোনো ঘাট নেই। তাই বাজারে আসা হাজার হাজার মানুষ ও বাজারে বসবাসকারী পরিবারগুলোকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সদর বাজারের ব্যবসায়ী শেখ নজরুল ইসলাম, প্রাণ কৃষ্ণ দত্ত ভগো, মো. নজরুল তালুকদার ও মো. জুয়েল শেখ বলেন, নদী ও খাল খননের জন্য দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। খাল খনন শেষে আবারও এগুলো দখল হয়ে যাবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবি, দখলের আগেই যেন সাধারণ মানুষের জন্য একটি ঘাট নির্মাণ করা হয়।
সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শহীদুল ইসলাম লিটন বলেন, কয়েক বছর ধরে বাজারে ব্যবহারের মতো কোনো ঘাট নেই। তিনি বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে পুরোনো ঘাট উদ্ধারসহ নতুন ঘাট নির্মাণের দাবি করেছেন।
উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন বলেন, এগুলো এডিপির কাজ। তাঁরা তদারকি করেন। তিনি এখানে নতুন। ঘাটগুলো কী অবস্থায় আছে, তা দেখে গুরুত্বের সঙ্গে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, মাটির নিচের ঘাটগুলোর খোঁজ নেওয়া হবে। প্রয়োজনে আগামী অর্থবছরে নতুন ঘাট নির্মাণের জন্য অর্থ বরাদ্দের ব্যবস্থা করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫