
সিলেট বিভাগে ১৬ হাজারেরও বেশি মানুষ করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ নিয়েছেন।
প্রথমে ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির যোদ্ধাদের দিয়ে বুস্টার ডোজ শুরু হলেও পর্যায়ক্রমে সম্মুখসারির যোদ্ধাদের জন্য বয়স শিথিল করা হয়েছে। তাই বুস্টার ডোজ নিতে আগ্রহ বাড়ছে।
গত ৩০ ডিসেম্বর থেকে সিলেট মহানগর এলাকায় শুরু হয় করোনার টিকার বুস্টার ডোজের কার্যক্রম। পর্যায়ক্রমে বিভাগের চার জেলায় শুরু হয় বুস্টার ডোজ দেওয়া। ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির যোদ্ধা ক্যাটাগরিতে নিবন্ধিত যে কেউ দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের ৬ মাস অতিবাহিত হলে বুস্টার ডোজ নিতে পারছেন।
বিভাগে বুস্টার ডোজ হিসেবে সবাইকে দেওয়া হচ্ছে ফাইজারের টিকা।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, এ পর্যন্ত সিলেট বিভাগে বুস্টার ডোজ নিয়েছেন প্রায় ১৬ হাজার জন। এর মধ্যে সিলেট জেলা ও মহানগর এলাকায় ২ হাজার ২২৬ জন ফাইজারের টিকার বুস্টার ডোজ নিয়েছেন। এর মধ্যে ৩৩৭ জন নিয়েছেন কোভিশিল্ডের বুস্টার ডোজ।
এ ছাড়া সুনামগঞ্জ জেলায় বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা নিয়েছেন ২ হাজার ১৭৩ জন। এর মধ্যে ২০ জন নিয়েছে কোভিশিল্ডের বুস্টার ডোজ।
হবিগঞ্জ জেলায় ১ হাজার ৯১৮ জন ও মৌলভীবাজার জেলায় ৫ হাজার ৪৯৯ জন নিয়েছেন ফাইজারের টিকার বুস্টার ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুধু মহানগর এবং জেলা শহরই নয়। বিভাগের প্রায় সব উপজেলায় করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম শুরু হবে শিগগিরই। ইতিমধ্যে উপজেলা পর্যায়ে এসএমএস দেওয়া শুরু হয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫