
চুয়াডাঙ্গার জীবননগরে অজ্ঞাত রোগে হাঁস-মুরগির মৃত্যু বেড়েছে। এক সপ্তাহে উপজেলার বাঁকা ও সীমান্ত ইউনিয়নের কয়েকটি গ্রামে শতাধিক হাঁস-মুরগি মারা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যায় সুস্থ হাঁস-মুরগি ঘরে তোলার পর সকালে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। তাই অনেকে আবার হাঁস-মুরগি অসুস্থ বুঝলেই জবাই করছে।
বাঁকা গ্রামের বাসিন্দা শাহানারা বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুস্থ অবস্থায় মুরগি ঘরে তুলেছিলাম। সকালে দেখি দুটি মুরগি মারা গেছে। এ ছাড়া কয়েক দিনে বেশ কয়েকটি হাঁস মারা গেছে। এরপর গত কয়েক দিন সব সময় হাঁস-মুরগির খেয়াল রাখা শুরু করি। অসুস্থ অবস্থায় চারটি মুরগি জবাই করেছি।’
একই এলাকার বাসিন্দা কুলসুম বেগম বলেন, ‘হঠাৎ অসুস্থ হওয়ায় ৫টি হাঁস ও একটি মুরগি জবাই করেছি। এ ছাড়া গত কয়েক দিনে দুটি মুরগি মারা গেছে। হাঁসগুলোর কয়েক দিন ধরে খাবার খেতে পারছিল না। ডানা বাঁকা হয়ে যাচ্ছিল। সঙ্গে দ্রুত ওজন কমে যাচ্ছিল।’
শাখারিয়া গ্রামের নিহা বলেন, ‘আমার ছোট চাচির তিনটি মুরগি অসুস্থ হয়েছে মারা গেছে। আমরা এখন সব সময় হাঁস-মুরগির খেয়াল রাখার চেষ্টা করছি।’
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সঠিক সময় হাঁস-মুরগির টিকা না দিলে এসব রোগ দেখা দেয়। এ জন্য আমরা সবাইকে টিকা দেওয়ার জন্য বলি। আমরা ইতিমধ্যে মৃত একটি মুরগি সংগ্রহ করেছি। এটা পরীক্ষার পর বলতে পারবে কী কারণে মুরগির মৃত্যু হচ্ছে।’ তিনি আরও বলেন, ধারণা করছি হাঁসগুলো ডাক প্লেগে আক্রান্ত হয়েছিল। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মোস্তাফিজুর রহমান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫