
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে মসজিদের মাইকে ডাকাত ঢুকেছে বলে ঘোষণা দিয়ে গুজব ছড়ানো হয়েছে। এ নিয়ে রাতভর আতঙ্কিত ছিল ওই সব গ্রামের মানুষ। তবে কোনো এলাকায় ডাকাতির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রূপসা দক্ষিণ ইউনিয়ন থেকে এই গুজবের শুরু বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন, ১৪ ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ও চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ডাকাত পড়ার খবর মসজিদের মাইকে ঘোষণা দিতে শুনেছেন। অনেকে সেটা বিশ্বাস করে মধ্যরাতে স্বজনদের ফোন দিয়ে সতর্ক করেন। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট দেন।
সাহেবগঞ্জ গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘হঠাৎ রাত সাড়ে ১২টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, এলাকায় ডাকাত ঢুকেছে। সবাই যেন সতর্ক থাকি। তাই আমরা ঘুম থেকে উঠে এলাকার মানুষজন একত্র হয়ে ডাকাত ধরার প্রস্তুতি নিয়েছি। পরে শুনি, এটা নেহাত একটা গুজব।’
উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. শরীফ খান বলেন, ‘আমি মোবাইল ফোনে খবর পাই ডাকাত ঢুকেছে, পরে থানার ওসিসহ একদল পুলিশের সহায়তা নিয়ে ফরিদগঞ্জ-রায়পুর উপজেলার বর্ডার এলাকায় পাহারার ব্যবস্থা করেছি।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ‘এলাকায় ডাকাত দলের প্রবেশের ঘোষণা বিভিন্ন মসজিদ থেকে দেওয়া হয়। তবে কোথাও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। যেহেতু অনেকেই মসজিদের মাইকে ঘোষণা দিয়েছেন, তাই সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫