২০১৯ সালে মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্তর পরিচালনায় ‘বিবাহ অভিযান’। টালিউডের রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার ও প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছিলেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। কমেডিতে জমজমাট সিনেমাটি হলে দর্শক টানতে সফল হয়েছিল। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ তাই চার বছরের মাথায় আনছে এ সিনেমার সিক্যুয়েল ‘আবার বিবাহ অভিযান’। এবারের পর্বটি পরিচালনা করেছেন সৌমিক হালদার। দ্বিতীয় পর্বেও আছেন নুসরাত ফারিয়া। গত বছর শুটিং শেষ হয়েছে। এবার হলে মুক্তির পালা। পশ্চিমবঙ্গের হলে আবার বিবাহ অভিযান মুক্তি পাবে আগামী ২৫ মে। তার আগে গান প্রকাশের মধ্য দিয়ে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। আজ এসভিএফের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে সিনেমার প্রথম গান ‘সবই মায়া’। এতে দেখা যাবে অঙ্কুশ ও ফারিয়ার রোমান্স।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫