গৌরীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল শনিবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল হক রাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কারের সুপারিশপ্রাপ্ত ওই দুই চেয়ারম্যান প্রার্থী হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও মাওহা ইউপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আল ফারুক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও মইলাকান্দা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহীনূর আলম শাহীন। তাঁদের দুজনের প্রতীকই ঘোড়া।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে জেলায় চিঠি দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন নেতারা বহিষ্কারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫