মিম-রাজের ইস্যুটি একপ্রকার চাপা পড়েই গিয়েছিল। কিন্তু সেটাকে ‘খুঁচিয়ে’ আবারও সামনে আনলেন পরীমণি। সোমবার রাতে ফেসবুকে পোস্ট করা পরীর স্ট্যাটাস উসকে দিল বিতর্ক। পরী লিখেছেন, ‘শরিফুল রাজ কখনোই একজন নায়িকানির্ভর আর্টিস্ট না, স্যরি দিদি।’ পরীর এমন পোস্টের উদ্দেশ্য যে মিম, সেটা আর বুঝতে কারও বাকি নেই।
এর কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় বাক্যুদ্ধে জড়িয়েছিলেন মিম ও পরীমণি। পরীর স্বামী অভিনেতা রাজকে নিয়েই তাঁদের দ্বন্দ্বের সূত্রপাত। পরী অভিযোগ করেছিলেন, রাজের সঙ্গে মিমের ‘অতি মাখামাখি’ নাকি তাঁর সংসারে ঝামেলা সৃষ্টি করছে! পাল্টা স্ট্যাটাসে মিমও দিয়েছিলেন জুতসই জবাব। তাঁদের দ্বন্দ্বের ইস্যুটি যখন নিভে আসছিল, তখনই পরীর আরেক পোস্ট বিতর্কে ঘি ঢালল।
এ বছর মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমায় জুটি হয়ে বেশ আলোচনায় এসেছিলেন মিম-রাজ জুটি। এরপর ‘দামাল’-এও সাড়া জাগিয়েছিলেন তাঁরা। দর্শকদের ধারণা হয়েছিল, সম্ভাবনাময় এ জুটি যাবে বহুদূর। চলচ্চিত্রের নামকরা নির্মাতারা মিম-রাজকে জুটি করে নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা করছিলেন। তবে মিমের সঙ্গে রাজের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন পরীমণি।
বিষয়টি নিয়ে জলঘোলা হওয়ার আগেই তাই সরে দাঁড়িয়েছেন মিম। জানিয়েছেন, রাজের সঙ্গে আর কোনো সিনেমায় অভিনয় করবেন না তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমে মিম বলেছেন, ‘আমি নিজেও বিবাহিত। কখনোই চাইব না অন্যের সংসারে ঝামেলা হোক। রাজের সঙ্গে সিনেমা করা মানেই দু-একটা ঘনিষ্ঠ দৃশ্য থাকবে। আর সেটা হয়তো পরীমণি সহ্য করতে পারবে না।’
মিমের এ সিদ্ধান্তের পর তাঁকে ‘খোঁচা’ দিয়ে পরীও জানিয়ে দিলেন, মিমকে ছাড়াই এগিয়ে যেতে পারবেন রাজ! তবে একটি সম্ভাবনাময় জুটির এমন ‘মৃত্যু’ মেনে নিতে পারছেন না ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় পরীর এমন আচরণের সমালোচনা করছেন অনেকে।
বিদ্যা সিনহা মিম সম্পর্কিত আরও পড়ুন:

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫