উন্নয়ন প্রকল্পের খোঁড়াখুড়ির কারণে নগরীর কালুরঘাটমুখী সড়কের এক পাশ বন্ধ প্রায় পাঁচ বছর। এতে সড়কটিতে লেগে থাকে যানজট।
গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বহদ্দারহাটের হক মার্কেটের সামনের পাঁচ রাস্তার মোড়ে দেখা যায়, সড়কের একাংশ দখল হয়ে আছে ভ্রাম্যমাণ দোকানে। সংকুচিত সড়কের একদিকে যাত্রী ওঠানামায় নিজেদের মধ্যে প্রতিযোগিতায় ব্যস্ত যাত্রীবাহী বাস। যে কারণে জট লেগে আছে। ওই সব গাড়ির পেছনে ট্রাক, রিকশা, অটোরিকশা-টেম্পোসহ নানা যানবাহনের দীর্ঘ সারি। অন্তত আধা কিলোমিটার সড়কজুড়ে যানজট যেন প্রতি মুহূর্তের সঙ্গী।
শহিদুল ইসলাম নামের এক ট্রাকচালক বলেন, প্রতিদিন পণ্য-আনা নেওয়ার কাজে কালুরঘাট ভারী শিল্প এলাকায় যেতে হয়। উড়ালসড়কে ট্রাক চলাচল নিষিদ্ধ থাকায় নিচের সড়ক দিয়েই যাতায়াত করতে হচ্ছে। আসা-যাওয়ায় অনেকটা সময় চলে যায় বহদ্দারহাটেই।
এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করা মানুষজন বলছেন, সকালের চেয়ে বিকেলেই বেশি যানজট দেখা দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫