
সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকারা বন্দর থেকে চুনাপাথর নিয়ে ফিরছে এমভি আবদুল্লাহ। গত সোমবার দিবাগত রাতে ৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়েছে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং কোম্পানির এ জাহাজ। চট্টগ্রাম বন্দরে ১২ মে জাহাজটির নোঙর করার কথা রয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।
এর আগে জাহাজটি সোমালিয়া উপকূল থেকে আল হামরিয়া বন্দরে আসে। সেখানে ৫৫ হাজার টন কয়লা খালাসের পর জাহাজটি গত ২৭ এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় রওনা হয়। ৬ ঘণ্টা পর রাত দেড়টায় মিনা সাকারা বন্দরে পৌঁছায়।
কেএসআরএমের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেন, জাহাজটি সোমবার দিবাগত মধ্যরাতে মিনা সাকারা বন্দর ত্যাগ করেছে।
জাহাজে থাকা চট্টগ্রামের কর্ণফুলী এলাকার বাসিন্দা নাবিক মো. নুরুদ্দিন বলেন, ‘চুনাপাথর নিয়ে আমরা সোমবার রাতে মিনা সাকারা বন্দর ছেড়েছি। এমভি আবদুল্লাহর চট্টগ্রাম বন্দরে নোঙর করতে করতে ১১-১২ দিন সময় লাগবে।’
এদিকে আল হামরিয়া বন্দরে পৌঁছার পর নিয়ম অনুযায়ী ২৩ নাবিক ভিসা নিতে গিয়ে বিপত্তিতে পড়েন। নাবিকদের পক্ষ থেকে সেই দেশের ইমিগ্রেশন বিভাগের কাছে করা ভিসার আবেদন প্রথম দফায় প্রত্যাখ্যাত হয়। দ্বিতীয় দফায় আবেদনের পর ভিসা মেলে। জাহাজের চিফ অফিসার মোহাম্মদ আতিক উল্লাহ খান জানিয়েছেন, দ্বিতীয় দফায় আবেদনের পর ভিসা পান তাঁরা। এরপর নাবিকেরা জাহাজ থেকে নামার অনুমতি পান।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫