দুই মাসে বাগেরহাটের চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের ২০ জন ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের মাধ্যমে পালিয়ে বিয়ে করেছে। উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় কলেজটির অধ্যক্ষ মো. বাবুল মিঞা এই তথ্য উপস্থাপন করেন।
গতকাল বুধবার অধ্যক্ষ বাবুল মিঞা বলেন, অভিভাবকদের অসচেতনতার কারণে জুলাই ও আগস্ট মাসে ফেসবুক ব্যবহার করে তাঁর কলেজের কমপক্ষে ২০ জন ছাত্রী পালিয়ে বিয়ে করেছে। তাদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক।
গত সোমবার এই আইনশৃঙ্খলা কমিটির সভা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মামুন হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম কামরুজ্জামান খানসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
এ বিষয়ে বেদবতী মিস্ত্রী আজকের পত্রিকাকে বলেন, চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ ২০ ছাত্রী পালিয়ে বিয়ে করেছে বলে সভায় তথ্য উপস্থাপন করেছেন। স্মার্টফোন ও ফেসবুক ব্যবহারের কারণে এমনটি হচ্ছে, যা খুবই উদ্বেগের।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫