তৃতীয় রাতের মতো গত রোববার রাতে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে নেদারল্যান্ডসের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। তাদের রুখতে লাঠিপেটা করেছে পুলিশ। এ পর্যন্ত আহত হয়েছেন চারজন। পুলিশ বলছে, তাঁদের পাঁচ সদস্যও আহত হয়েছেন। আটক করা হয়েছে ৬৪ জনকে। বেলজিয়াম, ফ্রান্স অস্ট্রিয়া এবং ইতালিতেও রাস্তায় নেমেছে মানুষ। ফ্রান্সে সংঘর্ষ এবং দোকান লুটপাটের ঘটনায় আটক করা হয়েছে ৩৮ জনকে। এরই মধ্যে গতকাল সোমবার ১০ দিনের লকডাউনে প্রবেশ করেছে অস্ট্রিয়া।
দক্ষিণ কোরিয়ায় গতকাল পুরোদমে খুলে দেওয়া হয়েছে স্কুল। আগামী মাসের শুরু থেকে বিদেশিদের জন্য খুলে দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। একান্ত বাধ্য না হলে আর লকডাউন দেওয়া হবে না বলে জানিয়েছেন সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৬ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫