বিজয় মানেই আনন্দ। তাই এই দিন সাজগোজে থাকা চাই উৎসবের ভাব। থাকা চাই স্নিগ্ধতা। আমাদের বিজয়ের রং লাল ও সবুজ। এই দুটি রং মিশিয়ে মনের মতো পোশাক বেছে নিন এ দিন। বেছে নিন আপনার পছন্দের অনুষঙ্গ।
বিজয় দিবসে সকাল থেকেই বাইরে বের হওয়ার একটা তাড়া থাকে। বিশেষ করে তরুণ-তরুণীদের। লাল-সবুজ শাড়ির সঙ্গে কপালে বড় লাল টিপ, লাল, সবুজ পুঁতির মালা, হাতভর্তি চুড়ি এবং লিপস্টিকের রঙে নিজেকে রাঙিয়ে নিতে ভোলেন না কোনো নারী। তবে এমন দিনে স্নিগ্ধ সাজই বেশি ভালো লাগবে।
সকালবেলায়
সকালে চুল শ্যাম্পু করে কন্ডিশনিং করে নিন। খোলা চুলে ওয়েভ কার্ল, স্পাইরাল করে নিতে পারেন। যাঁরা চুল আটকে রাখতে চান, তাঁরা চুলে বেণি করতে পারেন। পনিটেইল, ফ্রেঞ্চ বেণি করে নিলেও ভালো লাগবে। শাড়ি পরলে সঙ্গে হাতখোঁপা করে নিতে পারেন। খোঁপায় গুঁজে নিতে পারেন লাল একটা গোলাপ অথবা হরেক রকম চুলের কাঁটা গুঁজে খোঁপায় তুলুন নতুন ছন্দ। সব শেষে সুগন্ধির ছোঁয়া আপনাকে সতেজ ও ফুরফুরে রাখবে সারা দিন।
দিনের সাজে
দিনের বেলা বের হওয়ার জন্য হালকা করে সাজুন। প্রথমে মুখ পরিষ্কার করে পাঁচ মিনিট ময়েশ্চারাইজার লাগিয়ে ত্বক নরম করে নিন। তারপর ফোঁটা ফোঁটা স্টিক ফাউন্ডেশন লাগিয়ে ভালোমতো ত্বকের সঙ্গে মিশিয়ে নিন। হালকা ফেস পাউডার লাগান, তার ওপর পিচ কিংবা গোলাপি ব্লাশন বুলিয়ে নিন। চোখে ওয়াটারপ্রুফ কাজল টেনে নিন। শাড়ি বা পোশাকের সঙ্গে ম্যাচ করে শ্যাডো পরে নিন। পাপড়িতে মাসকারা দিলে সুন্দর দেখাবে চোখ। দিনের সাজে লিপস্টিকের রং হিসেবে বেছে নিন গোলাপি, ব্রাউন, লাল, কমলা রঙের শেড। সব শেষে শাড়ির পাড়ের রঙের সঙ্গে মিলিয়ে টকটকে লাল টিপ পরে নিন।
রাতের সাজে
রাতের সাজে একটু স্মোকি চোখের সাজই মেকআপে পরিপূর্ণতা আনবে। চোখের কাজল রেখা ঘেঁষে ঘন করে আইলাইনার লাগান। নিচের পাতার ভেতরের অংশে ঘন কাজল দিয়ে নিচে বাদামি শ্যাডো টানুন। পাপড়িতে ঘন করে মাসকারা দিন। আর রাতে চোখে যেকোনো শ্যাডো পরতে পারেন। সে ক্ষেত্রে হাইলাইট হতে পারে সোনালি, বাদামি, রুপালি, পার্ল ও তামাটে রং। চোখের কোণে একটু কালো শ্যাডো মিশিয়ে নিলেই চোখের সাজের সঙ্গে পরিপূর্ণতা পাবে রাতের সাজ।
মেকআপের জন্য ত্বক তৈরি তো
ত্বক পরিচ্ছন্ন ও মরা কোষমুক্ত না থাকলে কোনো মেকআপই ভালোভাবে বসে না। এর জন্য ত্বককে আগে তৈরি করে নিতে হবে। দুধের সরের সঙ্গে একটা মাঝারি আকারের কলা পেস্ট করে মাখুন। ত্বক নরম হবে। শুষ্কতা থাকবে না। এ ছাড়া ২ চা-চামচ চন্দনের গুঁড়োর সঙ্গে মেশান ১ চা-চামচ গ্লিসারিন, ১ চা-চামচ লেবুর রস, ১ চা-চামচ গোলাপজল। ভালো করে মিশিয়ে মিশ্রণটি তৈরি করুন। এবার মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন।
মেকআপের আগে ত্বকে বরফ ব্যবহার করতে পারেন। ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে একটা নরম কাপড়ে বরফ নিয়ে ত্বকে লাগান কিছুক্ষণ। ত্বক ঠান্ডা থাকবে আর মেকআপও গলবে না।
লেখক: রূপবিশেষজ্ঞ

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫