ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর এনার্জি রিসার্চের উদ্ভাবিত ‘স্মার্ট সোলার ইরিগেশন সিস্টেম’ গবেষণা প্রকল্পটি ‘ওয়ার্ল্ড সোসাইটি অব সাসটেইনেবল এনার্জি টেকনোলজিস’-এর ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছে। গবেষণা প্রকল্পের দলনেতা ও প্রধান গবেষক এবং ইউআইইউর সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী ১৭ আগস্ট তুরস্কের ইস্তানবুলে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। সেন্সরভিত্তিক স্মার্ট সৌর সেচব্যবস্থা উদ্ভাবনের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।
স্মার্ট সোলার ইরিগেশন সিস্টেম হলো সৌরশক্তির ওপর ভিত্তি করে একটি স্মার্ট, স্বয়ংক্রিয় পানি সেচব্যবস্থা। এই সিস্টেমে রয়েছে স্মার্ট সেন্সর, যেমন মাটির আর্দ্রতা, পানির স্তর, পিএইচ সেন্সর ইত্যাদি। দিকনির্দেশক যোগাযোগব্যবস্থা, আইওটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থাসংবলিত উদ্ভাবিত সিস্টেমটিতে মোবাইল বা ওয়েবভিত্তিক প্রি-পেমেন্ট ব্যবস্থা যুক্ত রয়েছে। বিজ্ঞপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫