
সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূ মিতা পারভীনের (২৫) ধাক্কায় শাশুড়ি মর্জিনা খাতুন (৬৪) নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে উপজেলার দেবীশহর গ্রামে এ ঘটনা ঘটে। মর্জিনা খাতুন একই গ্রামের আব্দুর রহমানের স্ত্রী ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের খালাতো বোন।
এক প্রতিবেশি জানান, বুধবার বিকেলে রান্না করা নিয়ে বউমা-শ্বাশুড়ির ঝগড়া শুরু হয়। এতে ক্ষুব্ধ হয়ে শাশুড়ি মর্জিনা খাতুন বউমা মিতা পারভীনকে দুটো চড় মারেন। ক্ষিপ্ত হয়ে বউমা এ সময় শাশুড়িকে ধাক্কা দেন। এতে তাঁর শাশুড়ির মাথা দেওয়ালে আঘাত লেগে ফেটে যায়।
গুরুতর আহত অবস্থায় মর্জিনা খাতুনকে প্রথমে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সামেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মর্জিনা খাতুন মারা যান।
মর্জিনার স্বামী আব্দুর রহমান জানান, ‘পারিবারিক সমস্যা নিয়ে গোলোযোগ হয়। মরদেহ বাড়িতে এনে রাখা হয়েছে। মামলা-মোকদ্দমার ঝামেলায় না যাওয়ায় ময়নাতদন্ত করা হয়নি।’
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে পরিবারের অভিযোগ না থাকায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহত মর্জিনা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫