দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘জরায়ুমুখ ক্যানসার’ প্রতিরোধে টিকাদান কর্মসূচি। আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে এই কার্যক্রম শুরু হবে। এতে ১০ থেকে ১৪ বছর বয়সী (৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী) ১ কোটি ১১ লাখ ১৮ হাজার ৩৫ কিশোরীকে এক ডোজ এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরের কিশোরীরাও টিকা পাবে। এ-সংক্রান্ত মাইক্রোপ্ল্যান ইতিমধ্যে প্রণয়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রমতে, টিকাদানের আওতায় প্রাথমিকভাবে দেশের ১ কোটি ১১ লাখ ১৮ হাজার ৩৫ কিশোরীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বয়স ১০ থেকে ১৪ বছর অথবা ৫ম থেকে ৯ম শ্রেণিতে লেখাপড়া করছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২৫ লাখ ৫৯ হাজার ১৯৫; চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২৫ লাখ ৮১ হাজার ৩৩৪ এবং রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ৪৯ লাখ ৭৭ হাজার ৫০৬ জন।
জানা যায়, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঢাকা বিভাগে মাসব্যাপী জরায়ুমুখ ক্যানসার টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। প্রতি ধাপে দেশব্যাপী ১৮ দিন এই কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা টিকা পাবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের টিকা নিতে না পারলে স্থায়ী কেন্দ্রে টিকা নেওয়া যাবে।
মন্ত্রণালয় জানায়, ১ আগস্ট দেশে ২৩ লাখ ৬৪ হাজার ২০০ ডোজ টিকা এসেছে। আগামী নভেম্বরে আসবে ২০ লাখ ডোজ, ডিসেম্বরে আসবে ১২ লাখ ৭৫ হাজার ডোজ।
জানা যায়, আজ সোমবার দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ-সংক্রান্ত সভা হওয়ার কথা। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ এবং নাইট্যাগের (ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্ট) পরামর্শে বাংলাদেশে ১০ থেকে ১৪ বছর বয়সীদের টিকার আওতায় আনার পরিকল্পনা হয়। তবে এই ক্যাম্পেইন শেষে শুধু ১০ বছর বয়সীদের টিকার আওতায় আনা হবে।
ওই কর্মকর্তা আরও জানান, প্রথম ধাপে ঢাকা বিভাগের সব জেলা, উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভায় ক্যাম্পেইন পরিচালিত হবে। দ্বিতীয় ধাপে (এপ্রিল ২০২৪) চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সব জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা টিকার আওতায় আসবে। শেষ ধাপ শুরু হবে আগস্ট ২০২৪-এ। ওই সময় রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের সব জেলা, উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভায় টিকা দেওয়া হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫