
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নভেম্বর মাসে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বন্ধ হয়ে পড়েছে পানি সরবরাহ। তাই কয়েক শ বিঘা আবাদি জমিতে পানি সেচ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগী কৃষকেরা।
উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, নভেম্বর মাসের ছয়টিসহ মোট আটটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ কারণে ওইসব গভীর নলকূপ থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। সুবিধাভোগী কৃষকদের নিজেদের অর্থায়নে ট্রান্সফরমার ক্রয় করে নলকূপ চালু করতে হবে।
এদিকে কৃষকেরা বলছেন, রাতে কারা এই চুরির ঘটনা ঘটাল, তা আমরা জানি না। আমরা কেন টাকা দিয়ে ট্রান্সফরমার কিনব। আমরা তো আর বিনা পয়সায় পানি নিই না। তারা তো এখান থেকে লাভবান হয়। তা ছাড়া তাদের কারণে আমাদের সেচ মেশিনগুলো বন্ধ করে রেখেছি।
জানা গেছে, চুরি হওয়া ট্রান্সফরমারগুলো হলো উপজেলার নয়নপুর, সন্ধ্যারই, বলিদ্বাড়া, খঞ্জনা, সন্ধ্যারই মীরডাঙ্গী অংশ, ভদ্বেশরী-১ ভদ্বেশরী-২ ও ভবানন্দপুর।
উপজেলার নয়ানপুর গিয়ে দেখা যায় ভুট্টা, গম, আলুখেতের পাশে পৃথকভাবে কয়েকজন কৃষক বসে রয়েছেন। তাঁদের মধ্যে ভুট্টাচাষি আব্দুল জালাল ও কবিরের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, ভুট্টাগাছের বয়স প্রায় এক মাস, তাই পানি দেওয়া জরুরি। বরেন্দ্র টিউবওয়েল নির্ভর আমরা, তা বর্তমানে বিকল। পানি নেওয়া বন্ধ। কীভাবে যে খেতে পানি দেব, বুঝে আসছে না। সঠিক সময়ে পানি না দিলে ভুট্টার ফলন হওয়ার সম্ভাবনা খুব কম।
উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কার্যালয়ের সহকারী প্রকৌশলী তিতুমীর রহমান বলেন, ‘আটটি ট্রান্সফরমার চুরি হয়েছে। কৃষকেরা না কিনতে চাইলে আমার কাছে একটি দরখাস্ত দিতে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫