রাজশাহীর বাঘা উপজেলা থেকে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম ‘ইমো’ হ্যাকিং চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত বাঘা উপজেলার হাবাসপুর গ্রামে এ অভিযান চালায় র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তার চারজন হলেন মো. মারুফ (২২), মিলন আলী (৩৫), লালন মিয়া (২৫) ও ফজল আলী (৩৫)। সবার বাড়ি হাবাসপুর গ্রামে। র্যাব বলছে, তাঁরা প্রবাসীদের ব্যবহার করা ইমো হ্যাক করতেন। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিপদে পড়ার কথা জানিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন।
র্যাব-৫-এর কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, চারজনের কাছ থেকে নয়টি মোবাইল ফোন এবং ২০টি সিম কার্ড জব্দ করা হয়েছে। এঁদের বিরুদ্ধে বাঘা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ আসামিদের কারাগারে পাঠিয়েছে।
রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর এলাকায় ইমো হ্যাকিংয়ের চক্র সক্রিয় রয়েছে। এ দুই উপজেলা থেকে মাঝেমধ্যেই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এরপরও থামছে না তাঁদের তৎপরতা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫