
কুমিল্লায় ঈদের নামাজ আদায় করতে এসে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের গোলাবাড়ী এলাকায় এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ওই ঘটনায় আহত মো. মোস্তাক আহম্মেদ ভূঁইয়ার মা আম্বিয়া খাতুন, চাচাতো ভাই সাইফুল ইসলাম প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকার বাসিন্দা মোস্তাক মিয়া ও রুবেল মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে গত মঙ্গলবার স্থানীয় ঈদের জামাতে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ভূঁইয়া পিস্তল দিয়ে ঈদ গা মাঠেই মোস্তাক আহমেদকে গুলি করেন। পরে মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মোস্তাকের ভাই ইকরাম কবির ভূঁইয়া গত বুধবার রুবেল ভূঁইয়া, জসিম ভূঁইয়া, সবুজ মিয়া, জাকির হোসেনসহ নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। যাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত তাঁরা পলাতক।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১০ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫