দেশের বৃহত্তম কাগজকল ‘কর্ণফুলী পেপার মিলস’ বা সংক্ষেপে কেপিএম। রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর তীরে ৪৪২ দশমিক ৩ একর জায়গার ওপর এ মিলটি স্থাপিত হয় ১৯৫৩ সালে। একসময় খুব জাঁকজমকের সঙ্গে চলা এই প্রতিষ্ঠানের সে অবস্থা এখন আর নেই। কিন্তু পুরোনো মানুষদের মধ্যে থেকে গেছে কেপিএমকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বাদ-স্মৃতি!
মিলে কাজ করা মানুষদের সুবিধার জন্য তৈরি করা হয়েছিল একটি ক্যানটিন। যেখানে ১০ পয়সায় এক কাপ চা, ১ টাকায় ২০টি নানরুটি, ১ টাকায় ২০টি বরফি এবং এক প্লেট গরুর মাংস পাওয়া যেত ৩০ পয়সায়।
সম্প্রতি কেপিএম ক্যানটিনের সামনে কথা হয় প্রতিষ্ঠানটির কর্মকর্তা নাট্যব্যক্তিত্ব আনিছুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘৩০ বছর আগে ক্যানটিনটি বন্ধ হয়ে গেছে, আমিও এই ক্যানটিনে ১০ পয়সায় এক কাপ চা, ১ টাকায় ২০টি নানরুটি, ১ টাকায় ২০টি বরফি এবং গরুর মাংস খেয়েছি।’ তিনি আরও জানান, রোজার মাসে মাত্র ২ টাকায় যে ইফতারসামগ্রী দেওয়া হতো, তা দিয়ে পাঁচজনের ইফতার হতো। মিলের কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীরাই শুধু এই সুযোগ পেতেন।
কেপিএম ক্যানটিনে পাওয়া যেত ১০ পয়সায় এক কাপ চা, ১ টাকায় ২০টি নানরুটি এবং ৩০ পয়সায় এক প্লেট গরুর মাংস।
মিলগেটে দেখা পাওয়া যায় কেপিএমের বিদ্যুৎ শাখায় কর্মরত শ্রমিক আবদুস সোবহান, শ্রমিক সিরাজুল ইসলাম, জামাল উদ্দিন ও নুরুল আমিনের। তাঁরা জানান, ১৯৮৪-৮৫ সালের দিকে ক্যানটিনটি বন্ধ হয়ে যায়। এর আগে তাঁরাও খুবই অল্প দামে এই ক্যানটিনে খাওয়াদাওয়া করেছেন।
মিলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, একসময় কেপিএম আবাসিক এলাকার বারঘোনিয়ায় কর্মকর্তা ও কর্মচারীদের বিনোদনের জন্য ছিল একটি সিনেমা হল। তার নাম চান্দিমা সিনেমা হল। কর্তৃপক্ষ সেই সিনেমা হলের লাভের অর্থ দিয়ে ক্যানটিন পরিচালনা করতেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫