সালমানের খানের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি আয় করেছিল প্রায় ৯১৮ কোটি রুপি। সিনেমাটি আবার পর্দায় ফিরবে, এ কথা আগেই জানিয়েছিলেন ‘ভাইজান’। ২০২১ সালে নিজের জন্মদিনে তিনি বজরঙ্গির সিক্যুয়েলের ঘোষণা দিয়েছিলেন। এরপর দীর্ঘদিন এ বিষয়ে কোনো আপডেট পাওয়া যায়নি।
গতকাল ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ বজরঙ্গির সিক্যুয়েলের চিত্রনাট্য লেখা শুরু করেছেন। তিনি জানিয়েছেন, বছর দুয়েক আগে সিক্যুয়েলের গল্প শোনার পর সালমান সঙ্গে সঙ্গেই রাজি হন। তখন থেকেই তাঁরা কাজ শুরু করেন। নানা পরিবর্তন, পরিমার্জনের মধ্য দিয়ে গল্প এত দিনে চূড়ান্ত রূপ পেয়েছে।
বজরঙ্গি ভাইজান সিনেমায় সালমানের নাম ছিল পবন, তাই দ্বিতীয় পর্বের নাম রাখা হয়েছে ‘পবনপুত্র ভাইজান’। বজরঙ্গিতে তাঁর নায়িকা হয়েছিলেন কারিনা কাপুর। কিন্তু এবার নাকি কারিনা থাকছেন না। শোনা যাচ্ছে, পবনপুত্র ভাইজানে সালমানের সঙ্গে থাকবেন পূজা হেগড়ে।
সালমানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ তাঁর সঙ্গী হয়েছেন পূজা। সে ধারাবাহিকতায় বজরঙ্গিতেও যুক্ত হচ্ছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পবনপুত্র ভাইজানে পূজা অভিনয় করবেন। তবে তিনি কারিনার জুতায় পা গলাবেন নাকি তাঁর জন্য আলাদা কোনো চরিত্র থাকবে, বিষয়টি নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে সালমান কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান—কারও পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি এখনো।
সালমান খানের সঙ্গে পূজা হেগড়ের ঘনিষ্ঠতা নিয়ে বলিউডে কানাঘুষো হচ্ছে দীর্ঘদিন ধরে। অনেকেই বলছেন, বয়সে ২৫ বছরের ছোট অভিনেত্রীকে মন দিয়েছেন ‘ভাইজান’। তবে অভিনেতার ঘনিষ্ঠমহলের দাবি, এ সবই গুঞ্জন। অভিনয়ের বাইরে পূজার সঙ্গে সালমানের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫