নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ মানি হেইস্টের আপাতত সমাপ্তি টানা হয়েছে ৩ ডিসেম্বর। এর আগের সবগুলো পর্বের মতোই মুগ্ধ করেছে মানি হেইস্টের পঞ্চম সিজনের দ্বিতীয় অংশ। অনেক দর্শক আবেগে ভাসছেন সিরিজের সমাপ্তি দেখে। তাই নেটফ্লিক্সের জন্য ‘স্কুইড গেম’ ছিল বড় এক চ্যালেঞ্জ।
আপাতত ফ্রেঞ্চ সিরিজ ‘লুপিন’ বেশ সাড়া ফেললেও, সবাইকে ছাপিয়ে নিজের জায়গা করে নিয়েছিল ‘স্কুইড গেম’। কোরিয়ান এই সিরিজটি মুক্তি পাওয়ার পর সব রেকর্ড ভেঙে নেটফ্লিক্সে সবচেয়ে বেশিবার দেখা সিরিজের খেতাব নিজের করে নেয়। তাকে হটিয়ে শীর্ষ স্থান দখল করে নিয়েছে এই বছরেরই আর একটি কোরিয়ান সিরিজ। নাম ‘হেলবাউন্ড’। নির্মাণ করেছেন ‘ট্রেন টু বুসান’ খ্যাত ইয়ন সাং-হো। গত ১৯ নভেম্বর মুক্তির পরপরই রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে আসে সিরিজটি। বিশ্বব্যাপী আলোড়ন তৈরি না করলেও কোরিয়ান ‘ভিনসেনজো’, ‘মাই নেম’, ‘টাইমস’, ‘বিওন্ড এভিল’, ‘মুভ টু হেভেন’ সিরিজগুলো পছন্দ করেছেন দর্শক। অন্যদিকে ‘লোকি’, ‘উইচার’, ‘ওয়ান্ডাভিশন’, ‘মেয়ার অব ইস্টটাউন’, ‘মেইড’, সহ বেশ কয়েকটি ইংলিশ সিরিজ আলোচনা তৈরি করেছে এই বছর।
এ ছাড়া ‘ডোন্ট লুক আপ’, ‘ভেনম’, ‘নো টাইম টু ডাই’, ‘ব্ল্যাক উইডো’, ‘ফ্রি গাই’, ‘ডিউন’, ‘সাং চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিং’, ‘ক্রয়েলা’, ‘রেড নোটিশ’ ছবিগুলো ওটিটিতে মুক্তি পেয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছে।
সালতামামির অন্যান্য আয়োজন:

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫