
টাঙ্গাইলের মধুপুরে বন বিভাগের সঙ্গে স্থানীয় কৃষকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রেঞ্জ কর্মকর্তাসহ ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি ফাঁকা গুলি ছোড়ে বন বিভাগ। গতকাল শনিবার মধুপুর বনাঞ্চলের ফুলবাগচালা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় দুই শতাধিক নারী-পুরুষকে আসামি করে মামলা হয়েছে।
জানা গেছে, মধুপুরের সংরক্ষিত বনাঞ্চলের দোখলা রেঞ্জের চাঁদপুর বিটের ফুলবাগচালা এলাকার বনের জমিতে চাষাবাদ করেন স্থানীয় কৃষকেরা। তাঁরা বনের পতিত জমিতে বাণিজ্যিকভাবে আনারস, কলাসহ নানা ফসল আবাদ করে থাকেন। গতকাল সকালে সেসব জমির কলাগাছ কেটে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো শুরু করে বন বিভাগ। এতে বন কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, সিএফডব্লিউসহ শতাধিক লোক অংশ নেন। কিন্তু চোখের সামনে তৈরি ফসল ধ্বংস হতে দেখে দলবদ্ধভাবে বাধা দেন কৃষকেরা। এতেই বাধে সংঘর্ষ। এ ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় দুশতাধিক নারী-পুরুষকে আসামি করে বন বিভাগের পক্ষ থেকে মধুপুর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন চাঁদপুর বিটের বিট কর্মকর্তা ফরেস্টার মো. লুৎফর রহমান।
নাম প্রকাশ না করার শর্তে বন বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বন ধ্বংস করে জায়গা দখল করে চাষাবাদ করছেন স্থানীয় প্রভাবশালীরা। এর মধ্যে অনেকেই বনের জায়গা লিজ দিয়ে থাকেন। সেই জায়গায় ২০২০-২১ সালে বনায়ন করা হয়েছিল। সেখানে সাইনবোর্ড থাকা সত্ত্বেও গাছ কেটে ফসল আবাদ করছেন দখলদারেরা। তাই ওই জায়গায় পুনরায় বনায়ন করার জন্য চারা রোপণ করা হচ্ছিল। এ সময় স্থানীয় বাসিন্দারা চারদিক দিয়ে ঘেরাও করে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে ফরেস্টারসহ আটজন আহত হয়েছেন।
এদিকে ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের সদস্য সামিউল আলম মজনুসহ স্থানীয় বাসিন্দারা জানান, বন বিভাগ বনায়ন করলে তাঁরা সহযোগিতা করবেন। কিন্তু কোনো জনপ্রতিনিধিকে না জানিয়ে এমনকি কৃষকদের অবহিত না করে হঠাৎ করেই ফসল ধ্বংস করা হচ্ছে। উচ্চ মূল্যে সার, চারা কিনে শ্রম দিয়ে তৈরি এই কলাবাগান কাটতে দেখে কৃষকেরা ক্ষুব্ধ হয়ে বাধা দিয়েছেন। এ সময় বন কর্মকর্তারা চারটি গুলি ছুড়েছেন। এতে স্থানীয় চারজন আহত হয়েছেন।
এ বিষয়ে ফরেস্টার লুৎফর রহমান বলেন, ‘আমরা বনায়ন করতে গিয়েছিলাম। দুশতাধিক নারী-পুরুষ দা, লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে ফরেস্টার ইসমাইল হোসেন তিন রাউন্ড ফাঁকা গুলি করেন। আমাদের অনেকেই আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।’
মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রেজাউল করিম রেজা এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা গিয়ে পরিস্থিতি শান্ত করে বন কর্মকর্তাদের উদ্ধার করে নিয়ে এসেছি। বন কর্মকর্তারা তাঁদের আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুড়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫