জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৪ জুলাই, শুক্রবার। ২০১৯ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চার দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে জাপা।
আজ সকালে রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার কর্মসূচি রয়েছে। বেলা ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি বর্তমান ভারতের কোচবিহারে জন্মগ্রহণ করেন এরশাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ১৯৭৮ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। ১৯৮২ সালের ২৪ মার্চ প্রধান সামরিক আইন প্রশাসকের পদ গ্রহণ করে দেশে সামরিক শাসন জারি করেন এবং দেশের সংবিধান স্থগিত করেন। ১৯৮৬ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা করেন ‘জাতীয় পার্টি’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫