রোজ কিছু পরিমাণে ফল খেলে শরীর ভালো থাকে। কেন বলো তো? কারণ ফলে থাকে বিভিন্ন অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল। আর এই উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখে। তোমার ছোট ভাই বা বোন যদি ফল খেতে না চায়, তাকে মজা করে ফল খাওয়াবে তুমি। চলো শিখিয়ে দিই। আঙুর, নাশপাতি ও গাজর দিয়ে একটা ময়ূর বানিয়ে নাও।
ময়ূর বানানোর জন্য এক থোকা সবুজ আঙুর, কয়েকটি কালো আঙুর, একটি নাশপাতি ও গাজর নাও। প্রথমে নাশপাতি দুই ভাগ করে নিচের দিকটা মোটা এবং ওপরের দিকটা চিকন করে কাটবে। তারপর এটি প্লেটে বসিয়ে দাও। একটি টুথপিক দিয়ে নাশপাতির ওপরের দিকে দুটো ফুটো করে সেখানে দুটো কালোজিরা বসিয়ে দাও। হয়ে গেল ময়ূরের চোখ। চোখের নিচে তিন কোনা করে গাজর কেটে নাক বসিয়ে দাও। নিচের দিকে গাজরের স্লাইস ছোট করে কেটে পা বানিয়ে দাও। এবার পেখম বানানোর পালা।
১৫ থেকে ২০টি সবুজ আঙুর দুই ভাগ করে কেটে নাও। এবার ময়ূরের ওপরের দিকে সেই সবুজ আঙুরগুলো বসিয়ে দাও। বাম থেকে ডান দিকে এক সারি করে বসাবে। এভাবে তিন স্তর করে বসাও। সবুজ আঙুরগুলোর ফাঁকে ফাঁকে গোল করে কেটে রাখা কালো আঙুরগুলো বসিয়ে দাও। যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে ছবিটি ভালো করে দেখে নাও। ব্যস, হয়ে গেল ফলের ময়ূর। এবার ছোট ভাই বা বোনকে কায়দা করে খাইয়ে দাও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫