সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ হাজার ৩০০ শিক্ষার্থী।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ সারা দেশে মোট ৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে হলে প্রবেশ করতে হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৩০০ পরীক্ষার্থীর পাশাপাশি সারা দেশে মোট ৩৪ হাজার ৮৪৬ শিক্ষার্থী কৃষি বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এ বছর ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪৩১ জন শিক্ষার্থীসহ ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৪১৯ জন শিক্ষার্থী স্নাতক লেভেল ১ সেমিস্টার ১–এ ভর্তি হতে পারবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫