নরসিংদীতে সাতজন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নরসিংদী প্রেসক্লাব। মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গত মঙ্গলবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সংবর্ধনাপ্রাপ্তদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। তাঁদের উপহার দেওয়া হয় ক্রেস্ট ও প্রাইজমানি।
যাদের সংবর্ধনা দেওয়া হয় তাঁরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর বিক্রম (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহার (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা বাদল কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা প্রীতি রঞ্জন সাহা, বীর মুক্তিযোদ্ধা সাধন দাস, বীর মুক্তিযোদ্ধা হারিছুল হক ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন। তাঁরা সাংবাদিকতা পেশায় নিযুক্ত।
বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সেক্টরস কমান্ডারস ফোরাম ৭১ জেলা শাখার সভাপতি আবদুল মোতালিব পাঠান, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫