যাদের নিয়ে জীবন, তাদের কাউকে আমরা ভালোবাসি, কেউ আমাদের প্রেম-সম্পর্কের, কেউ আবার আত্মীয়; কিন্তু এমন যদি কেউ থাকে যাকে আমরা ভালোও বাসি, কিছুটা যার সঙ্গে প্রেম প্রেম ভাবও আছে, আবার সম্পর্কটা আত্মারও, সে হলো বন্ধু; অর্থাৎ বন্ধু হলো একের ভেতর সব। ছোটদের মতো বায়না করে, করে বড়দের মতো শাসন;
দরকারে পথ দেখায় নেতার মতো, আবার করে অনুসরণও। তবে সবচেয়ে বেশি যেটা করে, তা হলো পাশে থাকা, সহ্য করা। এসব দেখতে গেলে দেখা যাবে বন্ধু বলে যাদের আমরা ভাবি, তাদের অনেকেই হয়তো স্রেফ পরিচিত কিংবা সহপাঠী, সহযাত্রী বা সহজীবী, কিন্তু বন্ধু না। সেই হিসেবে আমাদের অনেকেরই অনেক বন্ধু আছে, কিন্তু সত্যিকারের বন্ধু হয়তো একজনও নেই। এটা খুবই কষ্টের কথা, কারণ সবাই আমরা অসম্পূর্ণ, আর সেই খামতি পূরণ করে ‘দুজন মিলে’ হলেও এক হওয়ার সামর্থ্য সত্যিকারের একজন বন্ধুরই থাকে।
‘বা’, ‘অথবা’, আর ‘কিংবা’ আমার এমনই তিনজন বন্ধু। মাঝেমাঝে তিনজনকে আলাদা মনে হয়, আবার দেখি রূপে-অরূপে এক হয়ে ওরা মিলেমিশে আছে।
নিম্নমধ্যবিত্ত ঘরে জন্ম, ফলে ‘যদি’ আর ‘কিন্তু’র সঙ্গেও বেশ সখ্য আমার। স্বভাবগতভাবে ওরা সংশয়ী, ভয়তেড়ে, আর অতিসাবধানি। প্রতিটি কাজের শুরুতে ভয়, ঝুঁকি, লজ্জা, এটা-সেটা ভারী ভারী না-বোধক শব্দ তুলে কথা বলে। উদ্যম কমিয়ে দেয়, বাধাও দেয় কখনো কখনো। জীবনে বহু কাজ আমি এদের পাকে পড়ে করতে পারিনি, হাতে পেয়েও ফেলে দিয়েছি জীবন বদলে দিতে পারত, এমন বহু সুযোগ। প্রায়ই মনে হয় ওদের জায়গায় যদি আমি ‘তবু’কে কাছে পেতাম, ভালো হতো। সংশয় আর ভয়ের সময়ে পড়োপড়ো গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড়ানো শক্ত লাঠির মতো শক্তি নিয়ে পাশে দাঁড়ায় সে; নিরস্ত করে ‘যদি’ আর ‘কিন্তু’কে। আর দৃঢ়স্বরে বলে, ‘বাধা-বিপত্তি আছে, হেরে যাওয়ার ঝুঁকি আছে, আছে হারিয়ে যাওয়ার ভয়, তারপরও কাজটা করতে হবে।’
এসব ক্ষেত্রে অবশ্য ‘বা’, ‘অথবা’ আর ‘কিংবা’ আরও ভালো। ওরা জানে থেমে থাকলে প্রমত্তা নদীতেও পলি জমে, চর জাগে। তাই জয়-পরাজয়, ভয়-সংশয় আর ভেঙে পড়া কিংবা দুঃখ-ব্যথার রাতে একের পর এক বিকল্প নিয়ে পাশে থাকে। সাহস দেয়, উদ্যম জোগায়। বলে, ‘একটা দরজা বন্ধ হয়েছে? ভেঙে পোড়ো না, এই এই দরজা তোমার সামনে এখনো খোলা।’
‘এবং’ ‘ও’ ‘আর’ও খারাপ না; মাঝেমাঝে বরং তাদেরই চাই বেশি। তবে সমস্যা হলো, ওরা একসঙ্গে থাকতে চায়, একসঙ্গেই করতে চায় সবকিছু। কিন্তু জীবন নামের এই পথ যার, হাঁটতে তো তাকেই হবে। সময় ও সুযোগের যোগ মিললে সঙ্গী হিসেবে কেউ না কেউ থাকবে বটে, তবে কারও হাঁটা তো কেউ এসে হেঁটে দেবে না। আর অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, সবার অপেক্ষায় থাকলে অপেক্ষাটাই হয়, চলাটা হয়ে ওঠে না। গতি কমে যায়, ক্ষতি বেড়ে যায়।
ঠিকমতো বন্ধু বেছে নেওয়া তাই গুরুত্বপূর্ণ।
কিন্তু বন্ধু কি আর বেছে বেছে পাওয়া যায়? না, তবে বেছে বেছে তাদের বাদ তো দেওয়া যায়!
চিটাগুলোকে উড়িয়ে দিতে পারলে শেষে ঠিক বন্ধুরাই পড়ে থাকে পাশে। আর কে না জানে, ঠিক বন্ধুই সবচেয়ে সুন্দর করে পূর্ণ করে তোলে আমাদের!

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫