প্রতি ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হয় ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এই অনুষ্ঠানের এবারের পর্ব ধারণ করা হয়েছে শরীয়তপুর জেলার নড়িয়ায় সুরেশ্বর ঘাটে পদ্মার তীরে। কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের ঈদ আনন্দ আরও জমজমাট। পদ্মার তীরকে বেছে নেওয়ার কারণ হিসেবে শাইখ সিরাজ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি টের পাচ্ছে নদীর তীরবর্তী কৃষকেরা।
এ অঞ্চলের মানুষের অর্থনীতির মূল ভিত্তিই কৃষি। জলবায়ুর পরিবর্তন সম্পর্কে তাদের এখনই সচেতন করতে হবে। এ ছাড়া শরীয়তপুর জেলায় জন্মেছেন অনেক জ্ঞানী-গুণী। আমরা তাঁদের স্মৃতিচিহ্ন খুঁজেছি।’ কৃষকের ঈদ আনন্দ প্রচারিত হবে ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫