
লক্ষ্মীপুরের রামগতি বাজারের মিষ্টির বেশ পুরোনো ঐতিহ্য আর দারুণ খ্যাতি রয়েছে। যেকোনো উৎসব-পার্বণে প্রচুর চাহিদা এই মিষ্টির। উৎসব, অনুষ্ঠান বা অতিথি আপ্যায়ন এই মিষ্টি ছাড়া যেন অসম্পন্ন থেকে যায়। যে কারণে কারিগরদেরও মিষ্টির জোগান দিতে হিমশিম খেতে হয়।
প্রতিদিন সকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গোয়ালাদের কাছ থেকে সংগ্রহ করা হয় খাঁটি দুধ। সেই দুধ তৈরি করা হয় সুস্বাদু মিষ্টি। গৃহপালিত গরুর দুধই এখানে বেশি ব্যবহার করা হয়। এই কারিগরদের অনেকের মিষ্টি বানানোর তিন-চার দশকের অভিজ্ঞতা রয়েছে।
প্রতিদিন ছানার মিষ্টির জন্য বিভিন্ন এলাকা থেকে রামগতি বাজারের প্রসিদ্ধ কিছু দোকানের জন্য ৩০০ লিটারের বেশি দুধ আসে। ছানা তৈরি করার জন্য আগে দুধ চুলায় ফোটানো হয়। ফোটানোর পর তাতে সিরকা বা ভিনেগার দেওয়া হয়।
তবে পুরোনো রীতি অনুযায়ী তাঁরা ব্যবহার করেন ছানার পানি। ঠান্ডা হয়ে গেলে এই দুধের পানি আর ছানা আলাদা হয়ে যায়। একটু পর সেগুলো পরিষ্কার সুতি কাপড়ে বেঁধে পানি ঝরাতে দেওয়া হয়। পুরো পানি ঝরে গেলে তৈরি হয়ে যায় ছানা।
কনক মিষ্টান্ন ভান্ডারের কারিগর ও স্বত্বাধিকারী রুপেশ দাশ জানান, রামগতিতে প্রথম নামকরা মিষ্টির দোকান ছিল কালা সাহার। এখনো সুনামের সঙ্গে তাদের কার্যক্রম চলছে। এরপর প্রসিদ্ধ মিষ্টির দোকান হয়েছিল বঙ্কিম চন্দ্র দে পরিচালিত রামগতির মিষ্টি মুখ। যা ৪০ বছরের বেশি সময় ধরে সুনামের সঙ্গে মিষ্টি তৈরি করে আসছে। তিনি নিজেও তাঁদের কারিগর ছিলেন। প্রায় ১০ বছর এরপর তিনি সেই প্রতিষ্ঠানে কাজ করেন। পরবর্তী সময়ে নিজেই প্রতিষ্ঠান গড়ে তোলেন। যার বয়স ৩০ বছরের বেশি।
রামগতির মিষ্টিমুখের মালিক বঙ্কিম চন্দ্র দে বলেন, ছানাকে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকৃতির অবয়ব তৈরি করে তা জ্বলন্ত চুলার মধ্যে ফুটন্ত শিরায় ছেড়ে দিই। ব্যস! তৈরি হয় রসালো স্বাদের মিষ্টি। ৫ লিটার দুধে বড় আকারের প্রায় ৭৫টি এবং ছোট আকারের ১৫০টি মিষ্টি তৈরি করা যায়।
প্রতিটি বড় আকারের মিষ্টি ১০ টাকা ও ছোট আকারের ৬ টাকা খরচ পড়ে। এখানে কেজিতে মিষ্টি বিক্রি হয় না। তাই প্রতিটি হিসেবে বিক্রি হয় প্রচলিত নিয়মে।
অতুলনীয় স্বাদের কথা বললেই মিষ্টিপ্রেমী মানুষ লক্ষ্মীপুরের দক্ষিণাঞ্চল তথা উপকূলীয় উপজেলা রামগতির বিখ্যাত এবং ঐতিহ্যবাহী মিষ্টির নাম স্মরণ করে থাকেন। এর প্রধান কারণ, এ মিষ্টির স্বাদের বিশেষত্ব, শতভাগ ছানা এবং বৈচিত্র্য। এ মিষ্টির খ্যাতি দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫