তোমরা তো জানোই বিভিন্ন দেশে শীতকালে তুষারপাত হয়। যখন অনেক তুষারপাত হয়, তখন সেখানকার শিশুরা বরফ মুঠো করে করে স্নোম্যান বানায়। স্নোম্যান দেখতে কেমন হয় তা তো তোমরা জানোই। বিভিন্ন কার্টুন বা গল্পের বইয়ের পাতায় তো দেখেছ নিশ্চয়ই। আমাদের দেশে তো আর তুষারপাত হয় না, তাই তুমি চাইলেই বানাতে পারবে, তা তো নয়। তবে অন্য উপায়ে চলো দেখি স্নোম্যান বানানো যায় কি না।
যা লাগবে
চলো বানাই
প্রথমে দুটো সেদ্ধ ডিম খোসা ছাড়িয়ে নাও। এরপর দুটো ডিমেরই একপাশ থেকে একটু কেটে নিতে হবে গোল করে। এতে করে প্লেটের ওপর সুন্দর করে বসানো যাবে। প্রথমে একটি ডিম বসাও। তার ওপর অন্য আরেকটি ডিম বসাও। এবার টুথপিক দিয়ে দুটো ডিম আটকে দাও। ওপরের ডিমটা হলো মাথা ও নিচেরটা হলো স্নোম্যানের টুপি। এবার গোল করে কাটা দুই টুকরো গাজর বসাও ডিমের ওপর। এটা হলো স্নোম্যানের টুপি। এবার দুটো লবঙ্গ দিয়ে বানাও স্নোম্যানের চোখ। আর তিনটি লবঙ্গ দিয়ে বানাও জামার বোতাম। এবার তিনকোনা করে কেটে রাখা গাজরের টুকরোটি দিয়ে নাক বানাও। এই তো হয়ে গেল স্নোম্যান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫