ময়ূর কী সুন্দর, তাই না? তাদের পেখম তোলা নাচ দেখেছ? আর মাথার মুকুট? কাগজ দিয়ে একবার ময়ূর বানানোর চেষ্টা করবে নাকি? হ্যাঁ, বানানোর পর তা ওয়ালম্যাট হিসেবেও ব্যবহার করতে পারবে।
যা যা লাগবে
সবুজ, লাল, হলুদ, নীল রঙের কাগজ, নীল ও সবুজ গ্লিটার কাগজ, গ্লু গান, পেনসিল, কাঁচি, জিআই তার। জেনে রাখা ভালো, এ উপকরণগুলো পাবে স্টেশনারির দোকানে।
চলো বানাই
সবুজ রঙের কাগজটি ভাঁজ করে তা দুই পাশ থেকে কুচি কুচি করে কাঁচি দিয়ে কেটে নাও। তারপর জিআই তার লম্বা করে টেনে তার ওপর দুই ভাঁজ করে কেটে নেওয়া কাগজ গ্লু গান দিয়ে লাগিয়ে দাও। এ রকম আরও অনেক তৈরি করে হবে ময়ূরের লেজ। তারপর লেজের মাথায় অন্য দুই রঙের কাগজ কেটে বসাও। একদম ছবির মতো করে। এভাবে একই নিয়মে কিছু ছোট ও কিছু বড় পালক বানাও। তারপর হলুদ ও সবুজ কাগজ দিয়ে একইভাবে ভাঁজ করে একটার সঙ্গে আরেকটা আঠা লাগিয়ে কয়েকটি ঝালর তৈরি করতে হবে। তারপর কাগজের ফুল বানাতে হবে।
জিআই তার গোল করে একটি হলুদ রঙের কাপড় দিয়ে প্যাঁচাতে হবে। তার ওপর সুন্দর করে ঝালর ও ফুল আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। একটি গ্লিটার কাগজ পেনসিল দিয়ে ময়ূরের আকৃতি করে কেটে নিতে হবে। একইভাবে তাতে ঠোঁট ও মুকুট বানিয়ে কাগজ কেটে বসাতে হবে। কাগজ দিয়ে পেঁচিয়ে শক্ত লাঠিতে মুড়িয়ে বানিয়ে নাও ময়ূরের পা। সবশেষে ময়ূরের পালকগুলো আঠা দিয়ে লাগিয়ে নিলেই হলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫