
কক্সবাজারের সেন্ট মার্টিনের পর এবার টেকনাফের জাহাজপুরা সাগরে এক জালে ধরা পড়ছে ৮৮টি সামুদ্রিক লাল কোরাল। গতকাল মঙ্গলবার সকালে টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের জাহাজ পুরা এলাকার সমুদ্রে মো. করিমের জালে এ লাল কোরাল ধরা পড়ে। মাছগুলো আড়াই লাখ টাকায় বিক্রি করেছেন তিনি।
বাহার ছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন বলেন, ভোরে সাগরে মাছ শিকারে রওনা হন মো. করিম মাঝি। সকাল ১০টার দিকে জাল তোলেন। তাঁর জালে ৮৮টি লাল কোরাল ধরা পড়ে। মাছ ব্যবসায়ী আব্দুল আমিন আড়াই লাখ টাকায় মাছগুলো কিনে নিয়েছেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর সেন্টমার্টিনে দ্বীপে ২০৪টি (প্রায় ৩৫ মণ) লাল কোরাল ধরা পড়ে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫