
গফরগাঁওয়ে দুই রাতে কৃষকের ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। গত শুক্রবার ও গতকাল শনিবার ভোরের দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন ও মশাখালী ইউনিয়নের বীর খারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামের কৃষক একলাস মিয়া গোয়াল ঘরে গরু বেঁধে রেখে ঘুমাতে যান। পরে শুক্রবার ভোরবেলায় উঠে দেখতে পান তাঁর দুটি গাভি, একটি বকনা ও দুটি বাছুর চুরি হয়ে গেছে। সকালে সমস্ত এলাকায় খোঁজ করেও কোথাও হদিস পাননি। খবর পেয়ে পাগলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ছাড়া গতকাল শনিবার ভোরে মশাখালীর বীর খারুয়া গ্রামের আফানের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। কৃষকেরা জানান, চুরি হওয়া গরুর মূল্য প্রায় ৫ লাখ টাকা।
এদিকে গফরগাঁওয়ে বিভিন্ন এলাকায় একের পর এক গরু চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গত ৩০ জানুয়ারি রাতে গফরগাঁও থানার ঘাগড়া ও পাগলা থানার লংগাইর ইউনিয়ন থেকে কৃষকের আটটি গরু চুরি হয়। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলেও পুলিশ এ পর্যন্ত চুরি যাওয়া গরু উদ্ধার করতে পারেনি।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, গরু চুরির বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেননি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫