বন্দরে খেলার মাঠ ও নদী তীর সংলগ্ন মনোরম প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার সকালে বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের সোমবাড়িয়া ঘাট এলাকায় এ মানববন্ধন করেন চৌরাপাড়া এলাকার বাসিন্দারা।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষা চৌরাপাড়া মনোরম প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত একটি জনবহুল এলাকা। এ এলাকার তরুণেরা ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলায় জাতীয় পর্যায়ে অবদান রাখছে। কিন্তু খেলাধুলা চর্চার জন্য এখানে কোনো মাঠ নেই। নদী তীরের বিআইডব্লিউটিসির ভাসমান ডকইয়ার্ডের মাঠটি খেলাধুলা একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরেই এলাকার মানুষ এই মাঠে খেলাধুলাসহ নানা প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। সেখানেই মৃত ব্যক্তির জানাজা হয়।
বক্তারা আরও বলেন, শুধু তাই নয়, নদীর তীর সংলগ্ন এলাকা হওয়ায় মাঠটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সৌন্দর্য উপভোগ করতে দূর দুরান্ত থেকে অনেক ভ্রমণপিপাসু মানুষ প্রতিদিন এখানে আসেন। স্থানীয় বাসিন্দারা নির্মল পরিবেশে একটুখানি স্বস্তির নিশ্বাস নিতে এখানে ছুটে আসেন। কিন্তু দুঃখজনকভাবে বিআইডব্লিউটিএর ভাসমানের ডকইয়ার্ডের একটি ওয়ার্কশপ থাকতেও তারা মাঠে আরেকটি ওয়ার্কশপ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এতে ধ্বংস হবে খেলার মাঠ। বিনষ্ট হবে প্রাকৃতিক সৌন্দর্য।
খেলাধুলার সুযোগ না পেয়ে বিপথগামী হবে তরুণেরা। যুব সমাজ ও মানুষের চিত্ত বিনোদনের বিষয়টি মাথায় রেখে খেলার মাঠটি বাঁচাতে অনুরোধ জানান মানববন্ধনকারীরা।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শহীদুল্লাহ্ মাস্টার, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল-আমীন মোল্লা, বন্দর আওয়ামী লীগের সদস্য এস এম হুমায়ুন কবির, জাতীয় পার্টির সদস্য শেখ শাওন, ইকবাল হোসেন, আক্তার হোসেন, তাউলাদ হোসেন, শামীম সর্দার, ডালিম সর্দার প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫