ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদান, বর্ধিত রেকার চার্জ প্রত্যাহার এবং চালকদের ওপর হয়রানি বন্ধ করার দাবি জানিয়েছেন রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতারা।
তকাল বৃহস্পতিবার সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে সংগ্রাম পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মনীষা চক্রবর্তী।
সংগঠনের খুলনা মহানগর কমিটির আহ্বায়ক এস এম আলমগীর হোসেন বাবুর সভাপতিত্বে এবং সদস্যসচিব বাসদ খুলনা জেলা কমিটির আহ্বায়ক জনার্দন দত্ত নান্টুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আব্দুল করিম, বাসদের খুলনা কমিটির সদস্য কোহিনুর আক্তার কনা, সংগঠনের মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মানিক মিয়া, হারুনুর রশিদ, শহিদুল শিকদার মনির, জলমা ইউনিয়ন ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান মিলন, কৈয়া বাজার ইজিবাইক মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ নেতা রুবাইয়াতু ইসলাম ও আব্দুল হাই প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. মনীষা চক্রবর্তী বলেন, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্সের দাবিতে দীর্ঘ ১২ বছর ধরে আন্দোলন চলার পরে নীতিমালা প্রণয়ন হলেও এসব যানবাহনের লাইসেন্স আলোর মুখ দেখেনি। বরং প্রতিনিয়ত অযৌক্তিকভাবে যত্রতত্র মামলা দিয়ে এসব শ্রমিকদের হয়রানি করা হচ্ছে, গাড়ি আটকে রাখা হচ্ছে ও অতিরিক্ত রেকার চার্জ নেওয়া হচ্ছে।
যানজট নিয়ন্ত্রণের জন্য রাস্তাঘাট প্রশস্ত না করে বা বাইপাস সড়ক নির্মাণ না করে শুধু রিকশা-ইজিবাইক শ্রমিকদের ওপর এই হয়রানি এক ধরনের জুলুম-নির্যাতন ছাড়া আর কিছুই না।
তিনি বলেন, অবিলম্বে সংগ্রাম পরিষদের প্রস্তাবনা গ্রহণ করে প্রস্তাবিত থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১ চূড়ান্ত করে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদান, ব্যাটারিচালিত থ্রি হুইলার গাড়ির বিষয়ে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবি করছি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫