
মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বরইচারা ইকোপার্কের পানি উন্নয়ন বোর্ডের ২০ থেকে ২৫টি ছোট-বড় গাছ কাটার অভিযোগ উঠেছে।
গঙ্গারামখালি সম্মিলিত পঞ্চপল্লী সমবায় সমিতির সভাপতি মোস্তফা বিশ্বাস ও সদস্য আশরাফ শেখ টুকুর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।
শ্রীপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা কর্মচারী কাউছার মোল্লার হস্তক্ষেপে গাছগুলো উদ্ধার করা হয়। পরে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের এসও আনিচুর রহমান সরেজমিন গিয়ে গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিন দেখা যায়, গাছগুলো পানি উন্নয়ন বোর্ডের অধীনে। গঙ্গারামখালি সম্মিলিত পঞ্চপল্লী সমবায় সমিতি গাছগুলো রোপণ করেছে। গত ২৩ জানুয়ারি রবিবার সকালে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটা হচ্ছে। এর মধ্যে আকাশ মনি, বাবলা ও ইউ কালেক্টরসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটা হচ্ছে। ভ্যান ও ট্রাকে সরিয়ে নেওয়া হচ্ছে।
এলাকাবাসী জানান, গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব সমিতির থাকলেও, কাটার অধিকার নেই। কিন্তু সমিতি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময়ে গাছগুলো কেটে সাবাড় করছে।
সমিতির সদস্য আশরাফ শেখ টুকু বলেন, এই জায়গাটা পানি উন্নয়ন বোর্ডের। ডিট-ডকুমেন্ট আমাদের নামে। আমরা সমিতির লোকজন গাছগুলো রক্ষণাবেক্ষণ করি। আমাদের গাছগুলো ছেঁটে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গাছ কাটার অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি গাছ কাটার অনুমতি নেই বলে জানান।
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, গাছগুলো পানি উন্নয়ন বোর্ডের। রক্ষণাবেক্ষণের দায়িত্ব সমিতির থাকলেও, কাটার ক্ষমতা নেই। আমি অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে লোকও পাঠিয়েছি। যদি সত্যি হয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫