দেশের আট জেলার ১২ ইউনিয়ন পরিষদে (ইউপি) গত শনিবার নির্বাচন হয়েছে। সেই সঙ্গে ১৮ জেলার ১৯ ইউপিতে চেয়ারম্যান পদে হয়েছে উপনির্বাচন। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট নিয়ে পরে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্রে মহিউল আলম সুজন ও মাখালডাঙ্গায় বিশ্বজিৎ সাহা, ভোলার মনপুরা উপজেলার মনপুরায় আমানতউল্লাহ আলমগীর ও কলাতলিতে আলাউদ্দিন হাওলাদার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদে শাহজাহান মিয়া।
এ ছাড়া নরসিংদীর রায়পুরার চর আড়ালিয়ায় মাসুদা জামান, ফরিদপুর সদরের চাঁদপুরে ত ম মাসুদ পারভেজ ও মধুখালীর নওপাড়ায় জাহিদুল হাসান টিপু, শরীয়তপুরের ভেদরগঞ্জের কাঁচিকাটায় নুরুল আমিন দেওয়ান, কুমিল্লার বরুড়ার গালিমপুরে মো. বাচ্চু মিয়া এবং চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরে নুরুন্নবী রোশন ও খিরামে সোহরাব হোসাইন জয় পেয়েছেন।
অন্যদিকে চেয়ারম্যান পদে উপনির্বাচনে জয়ী হয়েছেন রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে মোহাম্মদ ফারুক হোসেন, পাবনার সুজানগরের আহম্মদপুরে সোহানুর রহমান সবুজ, নওগাঁর মান্দার নুরুল্লাবাদে জায়দুর রহমান, গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাটে শহিদুল ইসলাম শিপন, যশোরের ঝিকরগাছার গদখালীতে প্রিন্স আহমদ, কুষ্টিয়ার দৌলতপুরে রিফায়েতপুরে আবদুল মান্নান বিশ্বাস, ভোলার চরফ্যাশনের চরমানিকায় নিজাম উদ্দিন রাসেল ও পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুরে এনামুল হক অপু।
এ ছাড়া নেত্রকোনা সদরের রৌহায় শফিকুল ইসলাম বাতেন ও সিংহের বাংলায় মোফাক্কারুল হোসেন মিলন, কিশোরগঞ্জের কটিয়াদীর লোহাজুরীতে নুরুজ্জামান ইকবাল, গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়ায় মোবারক হোসেন, নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় ফাইজুল ইসলাম, মানিকগঞ্জ সদরের ভাড়ারিয়ায় মোশারফ হোসেন, গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড়ে বিভা মণ্ডল, শরীয়তপুরের জাজিরার বড়কান্দিতে লুৎফর রহমান, সিলেট সদরের জালালাবাদে মানিক মিয়া, চাঁদপুরের হাজীগঞ্জের উত্তর রাজারগাঁওয়ে মফিজুর রহমান ও চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় রেজাউল করিম ইউনুস জয়ী হয়েছেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৩ ঘণ্টা আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫