
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর কাজীর দেউড়ির জিমনেসিয়াম মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।
মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের ৮৮টি প্রতিষ্ঠান তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিক্রয় ও প্রদর্শন করবে। জেলা প্রশাসন সূত্র জানায়, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য এ মেলা উন্মুক্ত থাকবে।
উদ্বোধনের পর মেলা প্রাঙ্গণে ঘুরে দেখা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস, কৃষি, মৎস্য, গণপূর্ত, শিক্ষা, খাদ্য থেকে শুরু করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও অধিদপ্তর তাদের স্টল দিয়েছে। এসব স্টলে প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজগুলো মেলায় আসা মানুষদের প্রদর্শন করা হচ্ছে।
মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ছাড়াও অংশগ্রহণ করেছে মমতা, কোডেক, ইপসা, ম্যাক্স হসপিটালসহ কয়েকটি বেসরকারি এনজিও ও সেবামূলক প্রতিষ্ঠান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫