যশোরের কেশবপুর উপজেলায় বুড়িভদ্রা নদীর উপচে পড়া পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে ধানের বীজতলা। এতে বোরো আবাদ নিয়ে
বিপাকে পড়েছেন চর এলাকার সাত গ্রামের কৃষক। বীজতলা রক্ষায় প্রতিদিন জমি থেকে পানি অন্যত্র ফেলতে হচ্ছে। অনেক ক্ষেত্রে শ্যালো মেশিনের মাধ্যমে পানি সেচ দিতে গিয়ে কৃষককে গুনতে হচ্ছে বাড়তি টাকা।
কৃষকদের অভিযোগ, মাছের ঘেরের পানি সেচ দিয়ে নদীতে ফেলায় পানি উপচে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সরেজমিনে বুড়িভদ্রা নদীর চর এলাকা উপজেলার মজিদপুর ও দোরমুটিয়ায় গিয়ে দেখা গেছে, নদীর উপচে পড়া পানিতে ধানের বীজতলা তলিয়ে নষ্ট হচ্ছে। কৃষকেরা শ্যালো মেশিনের মাধ্যমে পানি সেচ দিয়ে বীজতলা রক্ষা করছেন। দিনের পর দিন পানি বাড়ার কারণে বোরো আবাদ নিয়েও শঙ্কিত কৃষকেরা।
উপজেলার দোরমুটিয়া গ্রামের কৃষক বিল্লাল হোসেন বলেন, ‘নদীপাড়ে দেড় বিঘা জমিতে বোরো আবাদের জন্য বীজতলা তৈরি করেছিলাম। নদীর উপচে পড়া পানিতে বীজতলা তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে।’ সাবদিয়া গ্রামের কৃষক অলিয়ার রহমান বলেন, ‘৩ কাঠা জমির বীজতলা নদীর পানিতে তলিয়ে যাওয়ায় শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিয়ে বীজতলা রক্ষা করার চেষ্টা করছি। মাছের ঘেরের পানি সেচ দিয়ে নদীতে ফেলায় এ অবস্থা হয়েছে।’
দোরমুটিয়া গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন, নদীর পানি নিষ্কাশনের মাধ্যমে বোরো আবাদ করার উপযোগী করে তুলতে কৃষকদের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের কাছে লিখিত দেওয়া হয়েছে।
কেশবপুর সদর ইউনিয়নের দোরমুটিয়া গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন বলেন, নদী চর এলাকার মির্জাপুর, মজিদপুর, সাবদিয়া, বায়সা, ভোগতিনরেন্দ্রপুর, দোরমুটিয়া ও জাহানপুর গ্রামের কৃষকদের ধানের বীজতলা পানিতে ডুবে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে কৃষকেরা বোরো আবাদ করা থেকে বঞ্চিত হবেন।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন শিকদার বলেন, আপারভদ্রা নদীর পানি বুড়িভদ্রায় ঢুকে পড়ার কারণে নদীতীরবর্তী কিছু নিচু জমিতে পানিতে উঠেছে। বুড়িভদ্রা নদী নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫