
সাতক্ষীরার কালীগঞ্জে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট অব. মাহফুজ আলম বেগকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার রাত ৯টায় মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সামনে ‘কালো সূর্যের নিচে’ নামক নাটক মঞ্চস্থ করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে মাহফুজ আলম বেগ এবং নাটকটির পরিচালক অধ্যাপক আজিজুর রহমান ও কলাকুশলীদের সংবর্ধনা দেওয়া হয়। মাহফুজ আলম বেগ যুদ্ধকালীন ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ছিলেন।
উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন বীর মুক্তিযোদ্ধা ও নবনির্বাচিত মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি ,কালিগঞ্জ শাখার শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সুশীলনের উপপরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, লিডারস এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পানি ডাক্তার।
‘কালো সূর্যের নিচে’ নাটকে অভিনয় করেন শান্তি চক্রবর্তী, আশেক মেহেদি, সম্পা গোস্বামী, জি এম আবু আব্দুল্লাহ, সৈয়দ মোমিনুর রহমান, নয়ন কুমার দাস, তপন কুমার সরকার, এস এম আহমদ উল্লাহ বাচ্চু, এসকে বাবলুর রহমান, মনোয়ারা খাতুন, শহিদুল ইসলাম পুটি, আব্দুর রব, অলিউর রহমান অলি, গোলাম আইয়ুব জুলু ও সুকুমার দাস বাচ্চু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৬ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫