সিলেট বিভাগে বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা। প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে গত বৃহস্পতিবার পানিবাহিত রোগের এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৫৬ জন পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত সিলেট বিভাগের ৪ জেলায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৪৬৯।
পানিবাহিত রোগে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী হবিগঞ্জ জেলায়। এ জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ৫৪৫ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া মৌলভীবাজার জেলায় ৪ হাজার ১১৫ জন, সিলেট জেলায় ৩ হাজার ৭৪১ জন ও সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ৬৮ জন আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার মোগলগাঁও এলাকা থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ বছরের নাতিকে নিয়ে এসেছেন ফুল মিয়া। বন্যায় পানিবন্দী ছিলেন তাঁরা।
ফুল মিয়া জানান, বন্যার পানি কমে গেলেও তাঁর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছে। তিন দিন ধরে তাঁর নাতি ডায়রিয়ায় আক্রান্ত। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে আনা হয়েছে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় বলেন, গত মাসে ভয়াবহ বন্যার পর থেকে সিলেটে পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই পানি পানে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।
হিমাংশু লাল রায় আরও বলেন, এ ছাড়া নোংরা পানিতে গোসল না করা, হাঁড়িপাতিল ও কাপড় না ধোয়ার ব্যাপারেও সবাইকে সচেতন হতে হবে।
গত ১৫ জুন থেকে এ বছর তৃতীয়বারের মতো বন্যা দেখা দেয় সিলেট ও সুনামগঞ্জে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫