ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি বাস উল্টে ২৫ যাত্রী আহত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কোরপাই এলাকায় চাকা ফেটে এই দুর্ঘটনা ঘটে। পদ্মা এক্সপ্রেস পরিবহনের ওই বাসটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্য যাচ্ছিল।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর। তিনি জানান, দুর্ঘটনায় বাসে থাকা ২০ থেকে ২৫ যাত্রী আহত হয়। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের একটি দল অংশ নেয়। পরে রেকারের সাহায্যে বাসটি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।
কোরপাই এলাকার বাসিন্দা ইউনুস মিয়া বলেন, হঠাৎ করে কিছু ফেটে যাওয়ার বিকট শব্দ শোনেন। পরে তাকিয়ে দেখেন একটি বাস একপাশে কাত হয়ে কিছুটা দূরে গিয়ে গাছের ধাক্কা খেয়ে উল্টে যায়।
ইউনুস মিয়া আরও জানান, উপস্থিত লোকজন বাস থেকে আহতদের বের করে আনে। তাদের স্থানীয় কাবিলা এলাকার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু ছিল।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫