
কিশোরগঞ্জের তাড়াইলে আত্মপ্রকাশ করেছে গণ-অধিকার পরিষদ। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিভিন্ন সড়কে মিছিল করে গণ-অধিকার পরিষদ। কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সহকারী সদস্যসচিব ও কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুখলেছুর রহমান উজ্জ্বল মিছিলের নেতৃত্ব দেন। মিছিলে অর্ধশতাধিক মোটরবাইকসহ দুই শতাধিক নেতা–কর্মী অংশ নেন।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব শেখ খায়রুল কবির, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক সুমন তালুকদার, জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক হজরত আলী অভি, পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান আল-আমিন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জাকিরুল ইসলাম বাকী, সদস্যসচিব মোতাহার হোসেন, উপজেলা যুব পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা–কর্মীরা।
এ নিয়ে জানতে চাইলে মুখলেছুর রহমান উজ্জ্বল বলেন, ‘তাড়াইলে পূর্ণাঙ্গ কমিটিসহ প্রতিটি ইউনিয়নে মুলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি দেওয়ার কার্যক্রম চলছে। এ উপলক্ষে আমরা উপজেলার তালজাঙ্গা, রাউতি এবং তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নে নেতা–কর্মীদের নিয়ে আলোচনা শেষে একটি শোভাযাত্রার আয়োজন করি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫