
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভিন্ন মোবাইল ফোন নম্বর ব্যবহার করে সাকিব হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন সুবিধাভোগীর ছেলে ফইজুল ইসলাম।
ওই ঘটনায় আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় অভিযোগের শুনানি নির্ধারণ করে উভয় পক্ষকে হাজির হতে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
যুবক সাকিব হোসেনের বাড়ি উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর ফটিয়াপাড়া গ্রামে। সুবিধাভোগীর বাড়িও একই গ্রামে।
অভিযোগ থেকে জানা গেছে, জসির উদ্দীন অনেক দিন ধরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে বয়স্ক ভাতার টাকা পেয়ে আসছিলেন। করোনাভাইরাস পরিস্থিতির পর ঘরে ঘরে ভাতার টাকা পরিশোধের জন্য সরকারি নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০২১ সালে ভাতা প্রদান কার্যক্রম চালু হয়। এতে নির্ধারিত ফরমে উপজেলা সমাজসেবা কার্যালয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে মোবাইল ফোন নম্বর জমা দেন সুবিধাভোগী জসির উদ্দীন। কিন্তু অভিযুক্ত সাকিব হোসেন কৌশলে ওই বিকাশ নম্বর পরিবর্তন করে নিজের মোবাইল ফোন নম্বর বসিয়ে দেন। এতে এক বছরের বেশি সময় ধরে টাকা তুলে আত্মসাৎ করে আসছিলেন তিনি।
অভিযোগকারী ফইজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মোবাইল ফোন নম্বরে বয়স্ক ভাতার টাকা না আসায় আমরা স্থানীয় সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করি। সেখানে গিয়ে দেখি যে মোবাইল ফোন নম্বরটি পরিবর্তন করেছে সাকিব। প্রতিবেশী হওয়ার সুবাদে তাকে এই বিষয়ে একাধিকবার বললেও প্রথমে স্বীকার করেনি।, পরে স্বীকার করেন।’
সাকিব হোসেন ব্যক্তিগত বিকাশ নম্বরে বয়স্ক ভাতার টাকা পেয়ে উত্তোলন করার কথা স্বীকার করেন প্রতিনিধির সঙ্গে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫