গোপালপুর পৌরসভার বৃহত্তর সূতী এলাকায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সূতী বলাটা ঈদগাহ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।
ঈদগাহ কমিটির সভাপতি রফিকুল ইসলাম হুমায়ূনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌর কাউন্সিলর কাউন্সিলর মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক পৌর কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম, ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ প্রমুখ। এ সময় স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি বলাটা ও সূতী গ্রামের নানাস্থানে বেড়েছে মাদকের ছড়াছড়ি। ফলে প্রায়ই ঘটছে চুরিসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। বিদ্যালয়ে যাওয়া আসার পথে ছাত্রীরা ইভটিজিংয়ে শিকার হয় কিশোর গ্যাংয়ের কাছে। মারামারিসহ প্রকাশ্যে মাদক সেবন করে এসব বখাটেরা। এসবের বিরুদ্ধে কেউ কিছু বললে উল্টো তাঁদের হাতে নাজেহাল হতে হয়। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বক্তাদের আশ্বস্ত করে বলেন, মাদক, চুরি, ইভটিজিং রুখে দিতে প্রথমে এলাকাবাসীকে সোচ্চার হতে হবে। এসব অপকর্ম বন্ধে থানা-পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। সূতী এবং বলাটা গ্রামকে মাদক ও বখাটেমুক্ত করতে কঠোর ব্যবস্থা গ্রহণেরও ঘোষণা দেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫