
টাঙ্গাইল শহরের বেড়াডোমা গ্রামের আমিনুর প্রায় ১৭ বছর ধরে রিকশা চালিয়ে সংসার চালান। আগে পা দিয়ে রিকশা চালালেও গত বছর বেসরকারি সংস্থা থেকে টাকা তুলে একটি ব্যাটারিচালিত রিকশা কিনেছেন। এখনো কিস্তির পুরো টাকা পরিশোধ হয়নি। তার আগেই গতকাল সোমবার সকালে শহরের নিরালা মোড় থেকে তাঁর রিকশাটি জব্দ করে টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষ। তবে কেন জব্দ করা হয়েছে, তা সে জানতে পারেননি। শুধু শুনেছেন, ওপরের নির্দেশে জব্দ করা হয়েছে। তাঁর চোখ-মুখে রাজ্যের হতাশা, কীভাবে চলবে তাঁর আগামীর দিন। এমন সংশয় শুধু আমিনুরের নয়, কাজুপুরের মিজানুর, কালিহাতীর মো. সাদেক, দেলদুয়ারের জাকিরসহ তিন শতাধিক চালকের রিকশা জব্দ করেছে পৌর কর্তৃপক্ষ।
এসব রিকশাচালকেরা বলেন, গতকাল হঠাৎ করে পৌরসভা থেকে তাঁদের রিকশা জব্দ করা হয়। তবে কী কারণে রিকশা জব্দ করা হয়েছে, তা বলতে পারছেন না। এই রমজানে তাঁদের পেটে লাথি মেরে রিকশা জব্দ করা ঠিক হচ্ছে না বলেও মন্তব্য করেন তাঁরা।
সরেজমিনে দেখা গেছে, শহরের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে পৌরসভার লোকজন রিকশা থামিয়ে তা জব্দ করে নিয়ে যাচ্ছেন। অনেক রিকশায় যাত্রী থাকলেও তাঁদের পথেই নামিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে বেশ কয়েকজন যাত্রীকে পৌরসভার কর্মীদের সঙ্গে তর্ক জুড়ে দিতেও দেখা গেছে।
এভাবে শত শত ব্যাটারিচালিত রিকশা জব্দ করে শহরের পৌর উদ্যানে রাখা হয়েছে। অনেক রিকশাচালক সেখানে জড়ো হয়েছেন। অনেকে আবার জব্দ হওয়ার কারণ জানতে পৌরসভায় গিয়ে ভিড় জমাচ্ছেন। তবে তাঁরা কী করবেন, বুঝতে পারছেন না
যাত্রীরা বলেন, ‘পৌর কর্তৃপক্ষ জব্দ করবে, এটা তাঁদের বিষয়। কিন্তু আমাদের তো নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। এভাবে রাস্তার মধ্যে যাত্রী নামিয়ে জব্দ করা ঠিক হচ্ছে না।’
এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর বলেন, ‘টাঙ্গাইল শহর যানজটের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। যানজট নিরসনে জেলা প্রশাসকের কার্যালয়ে সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী টাঙ্গাইল শহরকে যানজটমুক্ত করতে এ অভিযান। যেসব রিকশা-অটোরিকশা লাইসেন্সবিহীন অবৈধভাবে চলাচল করেছে, সেগুলোর তালিকা করা হবে। রিকশা জব্দ করলেও আমরা চালকদের প্রতি সহানুভূতিশীল। রিকশাশ্রমিক-নেতাদের সঙ্গে বসে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫